নওগাঁর রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  • আপডেটের সময়: ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / 300

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকিসহ অন্যরা।

সংশ্লিষ্টরা জানান, উপজেলায় ৩০ টাকা দরে ১৬শ’ ৩ মেট্রিকটন ধান এবং ৪৪ টাকা দরে ৩ হাজার ৭৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আপডেটের সময়: ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩