রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

  • আপডেটের সময়: ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 311

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভ্রাম্যমান আদালতে আজিজুর রহমান (৪৫),সামসুল হক (৫০) ও মানিক হক (৩২) নামে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজিজুর উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে, সামসুল নেকমরদ বাজার এলাকার নয়বর রহমানের ছেলে এবং মানিক করনাইট গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

গতকাল সোমবার (১লা মে) সন্ধ্যায় পৌর শহরের শিবদিঘি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় রাণীশংকৈল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানিক টিম ওই ৩ জনকে হাতে নাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা তাদের প্রত্যেককে মাদক আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের সন্ধ্যায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

আপডেটের সময়: ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩