ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের অনুষ্ঠিত সম্মেলনে

নাগরিক সেবা নিশ্চিত করতে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান

  • আপডেটের সময়: ০৮:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 89

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণে বসবাসকারী নাগরিকদের দুর্বিসহ জীবন যাপন করতে হয়।
সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, রাস্তায় ময়লা-আবর্জনা, মশা, দুর্গন্ধ, নিরাপত্তাহীনতা, দুষিত পানি ও বাতাসের কারণে রাজধানী শহরে বসবাস করেও মানবেতন জীবন যাপন করতে হয়। এর সাথে এখন যুক্ত হয়েছে লোডশেডিং ও গ্যাসের তীব্র অভাব।

উন্নত জীবন দুরের কথা;বেঁচে থাকাই দুস্কর হয়ে উঠেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিলো কিন্তু ৫৪ ও ৬৬ নাম্বার ওয়ার্ডের বাস্তবতায় বলতেই হচ্ছে যে, নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার ও বিরোধীদলীয় এমপি যৌথভাবে ব্যর্থ হয়েছেন। কারণ এই দুই ওয়ার্ড বিরোধীদলীয় এমপির এলাকাভুক্ত এলাকা। সরকারের ব্যর্থতার পাশাপাশি তারাও ব্যর্থ হয়েছেন তাই নাগরিক সেবা নিশ্চিত করতে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল ৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জুরাইন বাজারে অনুষ্ঠিত ৫৪ নং ওয়ার্ড সম্মেলন ও বাদ মাগরিব ৬৬ নাম্বার ওয়ার্ডের বামৈল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেন, সরকার নাগরিকের প্রতিটি কর্মকান্ড থেকে ভ্যাট-ট্যাক্স কেটে নেয়। প্রতিটি নাগরিক সেবার জন্য টাকা নেয় কিন্তু নাগরিক সেবা দেয় না। বরং ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন লাইসেন্স করতে গেলে পদে-পদে হয়রানীর শিকার হতে হয়ে। সড়কবাতি জ্বলে না, ময়লা পরিস্কার করে না। ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। মাদকের সয়লাব হয়েছে। তিলোত্তমা নগরী ঢাকা এখন বসবাসের অযোগ্য শহরে পরিনত হয়েছে। এই শহরকে বাঁচাতে এখন দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।

ওয়ার্ড সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা ও মাওলানা আব্দুর রাজ্জাক, নগর সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি তরিক মাসউদ ও মাওলানা বেলাল হোসাইন আরিফ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের অনুষ্ঠিত সম্মেলনে

নাগরিক সেবা নিশ্চিত করতে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান

আপডেটের সময়: ০৮:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬