গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
- আপডেটের সময়: ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 152
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিঁয়াজো কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ।
এ সময় ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মঙ্গলবার (৭ এপ্রিল) ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে৷
তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে৷ রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই৷
ট্যাগ :





















