বঙ্গবন্ধুর জন্মদিনে সুজিত রায় নন্দীর গভীর শ্রদ্ধা

  • আপডেটের সময়: ০১:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 572

১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সারা বিশ্বের নির্যাতিত-নিপীড়িত ও শোষিত-বঞ্চিত মানুষের নেতা।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। রাজনীতিতে তিনি ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা, যিনি একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন। আর সেই রাষ্ট্রটি হলো আমাদের প্রিয় বাংলাদেশ। পাকিস্তানের শোষণ থেকে স্বাধীন বাংলাদেশের দিকে এই স্বপ্নের যাত্রা অতো সহজ ছিল না। বুলেট-বোমা উপেক্ষা করে বাঙালি জাতিকে সঙ্গে নিয়ে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন বঙ্গবন্ধু। এর আগে আরো অনেক নেতাই এই স্বপ্ন দেখেছেন, কিন্তু তারা কেউ সফলকাম হননি। কেউ যা পারেনি, বঙ্গবন্ধু তাই পেরেছেন। এর গোপন রহস্য হলো মানুষের ভালোবাসা। বাংলার ধূলিকণা পর্যন্ত বঙ্গবন্ধুকে ভালোবেসে ফেলেছিল। কারণ- ছোট বেলায় যেমন তিনি ব্যক্তি-মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকতেন, তেমনি পরিণত বয়সে বাঙালি জাতির দুঃখদিনের নিত্য সঙ্গী হয়েছিলেন। তিনি ছিলেন দুঃখী মানুষের নেতা।

আসুন আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বঙ্গবন্ধুর জন্মদিনে সুজিত রায় নন্দীর গভীর শ্রদ্ধা

আপডেটের সময়: ০১:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫