খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নুরুল হক

  • আপডেটের সময়: ০২:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / 323

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর)। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ সময় উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান গণ অধিকার পরিষদের দুই নেতা। এ সময় খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আন্দোলন-সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসন। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নুরুল হক

আপডেটের সময়: ০২:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪