বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে : জনপ্রশাসন মন্ত্রণালয়

  • আপডেটের সময়: ০৩:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 180

সব অফিস বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) সরকারি-বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার (২৪ জুলাই) আংশিকভাবে খোলে সরকারি অফিস।

বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অফিস-আদালত খুলে দেয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে : জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেটের সময়: ০৩:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪