আবারও পেছালো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ

  • আপডেটের সময়: ০১:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / 253

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী এ তথ্য নিশ্চিত করেন।

মেট্রোরেল লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া আর অন্য কোনও কারণ নেই।’

এর আগে ২০ অক্টোবর মেট্রোরেলের এই অংশের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবারও পেছালো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ

আপডেটের সময়: ০১:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩