আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে আলাদা বন্দুক হামলায় সাত জন নিহত হয়েছে। টেক্সাসে বন্দুক হামলায় একজন এবং সাউথ ক্যারোলাইনায় ছয়জন নিহত হয়েছে।
.
বৃহস্পতিবার টেক্সাসের ব্রায়ান শহরে একটি আসবাব তৈরির প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় এক পুলিশসহ অন্তত পাঁচ জন হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সন্দেহভাজন হামলাকারীকে আরেকটি শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুধবার সাউথ ক্যারোলাইনার রক হিলে একই পরিবারের পাঁচ জনকে গুলি করে হত্যা করে জাতীয় ফুটবল লীগের সাবেক খেলোয়াড় ফিলিপ অ্যাডামস। তাদের হত্যা করার পর আত্নহত্যা করেন ওই ফুটবলার।
























