মালয়েশিয়ায় জুয়ার আসরে ৩৭৭ বাংলাদেশি আটক

  • আপডেটের সময়: ০৬:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 286

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭৭০ জন বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা।

বারনামার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। আকস্মিক অভিযানে হতবিহ্বল হয়ে পড়েন অনেক বিদেশি। পালানোর চেষ্টা করে কেউ ভবনের ছাদে উঠে পড়েন, কেউ আবার টেবিলের নিচে লুকান। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়।

অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওসমান সংবাদ সম্মেলনে জানান, বিদেশিরা সামাজিক অনুষ্ঠানের নামে নিয়মিতভাবে ওই ভবনে জড়ো হচ্ছিলেন। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত তিন সপ্তাহ ধরে নজরদারিতে রাখা হয় স্থানটি। অভিযোগ যাচাইয়ের পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, অভিযানে ভবন থেকে অনলাইন জুয়ার আখড়া এবং সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থার সন্ধান মেলে। কর্মকর্তারা দরজা ভেঙে ঢোকার সময়ও সাতজন বিদেশি জুয়া খেলায় ব্যস্ত ছিলেন।

অভিযানে ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। নথি যাচাই শেষে অভিবাসন–সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৭৭০ বিদেশিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়েও অবস্থান, ভুয়া পরিচয়পত্র ব্যবহারসহ নানা অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন ও ইন্দোনেশিয়ার ১৭ জন। তাদের সবার বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।

প্রাথমিকভাবে আটক বিদেশিদের পুত্রজায়ায় অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে তাদের বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়। বসরি ওসমান বলেন, “অবৈধ অভিবাসীদের সাহায্য করা যাবে না। যারা অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য জানেন, তারা অভিবাসন দপ্তরে জানাতে পারেন।”

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালয়েশিয়ায় জুয়ার আসরে ৩৭৭ বাংলাদেশি আটক

আপডেটের সময়: ০৬:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫