পাকিস্তানের উত্তরাঞ্চল ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত, মৃতের সংখ্যা বেড়ে ৩৪৪
- আপডেটের সময়: ০১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 175
আন্তর্জাতিক ডেস্ক
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে পাকিস্তানের উত্তরাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) শনিবার (১৬ আগস্ট) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৪৪ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলমান।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়, যেখানে ৩২৮ জন নিহত হয়েছেন। গিলগিট বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
ক্ষতিগ্রস্ত এলাকায়—বুনার, সোয়াত, বাজৌর, বাটাগ্রাম—বেশিরভাগ বাড়ি, দোকান এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বুনারের বেশন্ত্রি গ্রামে উদ্ধারকারীরা স্থানীয় সহায়তায় মৃতদেহ উদ্ধার ও জানাজা সম্পন্ন করছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে সব সংশ্লিষ্ট সংস্থাকে উদ্ধার কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।



























