চীন সফরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

  • আপডেটের সময়: ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / 274

আন্তর্জাতিক ডেস্ক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীন সফরে গেছেন। মঙ্গলবার তিনি সস্ত্রীক বেইজিংয়ে পৌঁছেছেন। খবর সিজিটিএন’র।

বেইজিংয়ে অবস্থানকালে মাদুরো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ সফরের আগে মাদুরো ভেনিজুয়েলার টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেছেন।

টেলিভিশনে প্রচার করা বার্তায় মাদুরো বলেন, ‘আমাদের ভাই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এবং গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আমরা চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে একটি ট্রেনে রওনা হচ্ছি।’

বৃহস্পতিবার পর্যন্ত চীনে অবস্থান করবেন মাদুরো। ২০১৮ সালের পরে আর চীনে রাষ্ট্রীয় সফরে আসেননি তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চীন সফরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

আপডেটের সময়: ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩