আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক
- আপডেটের সময়: ০৯:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 5
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি আর্নিংস কল আয়োজন করেছে। আগামী ৪ নভেম্বর, বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে এটি অনুষ্ঠিত হবে।
সিটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওই প্রোগ্রামে গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এতে ব্যাংকটির প্রধান নির্বাহীসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির বর্তমান ও সম্ভাব্য দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষক, মধ্যবর্তী প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমুখকে এই অনুষ্ঠানে অংশ নেবার আমন্ত্রণ জানানো হয়েছে।
অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠেয় এই ইভেন্টে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোন এ ট্যাবের মাধ্যমে অংশ নেওয়া যাবে। এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার ওয়েবলিংক, ইউজার নেম ও পাসওয়ার্ড নিচে দেওয়া হল
brac epl single inner regular
Web Link : https://meetbd.live/citybank2026Q3
User Name: citybankq3
Password: citybank2026
উল্লেখ, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত সিটি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করে ব্যাংকটি। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৯৬ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।










