নতুন সাবসিডিয়ারি খুলবে এসিআই
- আপডেটের সময়: ১০:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 18
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি এ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) একটি নতুন সহযোগী কোম্পানি গঠন করবে। কোম্পানির নাম হবে, এসিআই রিনিউবল এনার্জি লিমিটেড।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে এ কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, প্রস্তাবিত এসিআই রিনিউবল এনার্জি লিমিটেড এর অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর এর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এসিআই পিএলসি এ কোম্পানির ৮৫ শতাংশ শেয়ার ধারণ করবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ট্যাগ :



















