বিসিবির নতুন টুর্নামেন্টের নিলাম পরিচালনায় আইপিএলের চারু শর্মা
- আপডেটের সময়: ০৬:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 62
বিসিবির নতুন ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়াবে ডিসেম্বরে। তার আগে আগামী মঙ্গলবার নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে নাম উঠবে ২৬৯ ক্রিকেটারের। আর এই নিলাম পরিচালনার জন্য ভারত থেকে আসছেন চারু শর্মা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ কয়েকটি আসরে নিলাম পরিচালনা করেছেন চারু শর্মা। মূলত আইপিএলের নিলামের মাধ্যমেই ক্রিকেট দুনিয়ায় খ্যাতি অর্জন করেন তিনি। বিসিবির আমন্ত্রণে এবার চারু শর্মা ডি থ্রি ট্রফির নিলাম পরিচালনা করতে বাংলাদেশে আসছেন।
এবারের ঘরোয়া টুর্নামেন্টের নিলামে কিছুটা বৈচিত্র্য থাকছে। সাধারণত একজন ক্রিকেটারকে দলে ভেড়াতে টাকার ঝনঝনানি থাকে। ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হবে ঠিকই, তবে সেই লড়াইয়ে টাকার বদলে ব্যবহার করা হবে পয়েন্ট।
ট্যাগ :





















