অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম

রেজা শাহীন:
  • আপডেটের সময়: ১০:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 104

অপেক্ষার প্রহর শেষ, অবশেষে ঢাকায় আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। গত বছর স্থগিত হওয়া কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিট এরিয়াতে।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় আতিফ আসলাম ঢাকায় আসার ব্যাপারটা নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি।’

ইতোমধ্যে কনসার্টের নতুন টিকেট বিক্রি শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছে, ২০২৫ সালের কনসার্টের টিকিট কিনেও যারা অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত পুনরায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলেই তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই আয়োজন করছে মেইন স্টেজ। কনসার্টে আতিফ আসলাম ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম

আপডেটের সময়: ১০:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬