বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

  • আপডেটের সময়: ০৫:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 402

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্র তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় এক ঘরোয়া পরিবেশে এ বিয়ে সম্পন্ন হয়। শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিয়ে নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক নানা জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”

তিনি জানান, হঠাৎ সিদ্ধান্তে বিয়ের আয়োজন হওয়ায় তার একমাত্র ননদ দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, “আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, এটিই প্রথম বিবাহ নয় শবনম ফারিয়ার। এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

আপডেটের সময়: ০৫:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫