দর্শকদের মনোভাব প্রসঙ্গে কী বললেন ইমরান হাশমি?

  • আপডেটের সময়: ০৫:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 613

বিনোদন ডেস্ক

দর্শকদের মনোভাব প্রসঙ্গে কী বললেন ইমরান হাশমি?
চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম প্রিয় বিষয় দেশপ্রেম। মনোজ কুমার থেকে শুরু করে অক্ষয় কুমার কিংবা শাহরুখ খান— পর্দায় দেশপ্রেমের আবেগে জনপ্রিয় হয়েছেন অনেকেই। কিন্তু ইদানীং স্বদেশপ্রীতির ছবি অনেকাংশেই উগ্র দেশপ্রেমের প্রচার চালাচ্ছে, এমন অভিযোগ উঠছে ।

সে বিষয়ে সম্প্রতি মুখ খুললেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এক সাক্ষাৎকারে ইমরান দাবি করেন, কোনও ছবিতে উগ্র দেশপ্রেম দেখানো হলে তা আরোপিত বলে মনে হয়। তিনি বলেন, ‘দর্শকও বুঝতে পারেন দৃশ্যগুলো বাস্তবসম্মত হচ্ছে না।’

ইমরানকে আগামী দিনে দেখা যাবে ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে। ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত এই ছবিও আসলে দেশপ্রেম ঘরানারই ছবি। এক বিএসএফের জীবন অবলম্বনে নির্মিত। এ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই ইমরান দাবি করেন, ‘এ ধরনের ছবিতে কাজ করার আগে আমি বুঝে নেওয়ার চেষ্টা করি, উগ্র জাতীয়তাবাদ ছবিটিকে গ্রাস করবে না তো।’

অভিনেতার দাবি, ‘গ্রাউন্ড জিরো’ একেবারেই বাস্তব কাহিনি নির্ভর একটি ছবি হতে চলেছে সীমান্তরক্ষী বাহিনী নরেন্দ্রনাথ ধর দুবের জীবন অবলম্বনে। তার কথায়, ‘২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্যই আমরা তুলে ধরতে চেয়েছি নাটকীয় বিনোদনের মোড়কে। নাটক এমনই যে সামান্য অতিরঞ্জন ঘটলেই ভারসাম্য নষ্ট হয়ে যায়।’

ইমরান আরও বলেন, ‘যখন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ছবি তৈরি করা হয়, তখন সতর্ক তো থাকতেই হয়। সমস্ত কিছু যেন অনুপুঙ্খ হয়, সেদিকে নজর রাখা দরকার। কারণ ওই সীমান্তরক্ষী বাহিনীর পরিবারের সদস্যরাও ছবিটি দেখবেন। ফলে এই সংবেদনশীল বিষয়টিতে যথেষ্ট জ্ঞান রাখা প্রয়োজন।’

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দর্শকদের মনোভাব প্রসঙ্গে কী বললেন ইমরান হাশমি?

আপডেটের সময়: ০৫:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫