ইধিকা থাকছেন না ‘সিকান্দারে’

  • আপডেটের সময়: ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 353

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল ও ঢাকাই সিনেমার তারকা সিয়াম জুটি বাঁধছেন। খবর ছিল, ‘সিকান্দার’ নামের একটি সিনেমায় দেখা যাবে এই দুই তারকাকে। এ নিয়ে যমুনার সাথে কথা বলেছেন দুই তারকাই।

ইধিকা এর আগেও দুইটি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করায় অনেকেই হয়ত ভেবেছিলেন, এ সিনেমাও করছেন তিনি। তবে ভিন্ন কথা জানালেন অভিনেত্রী। তিনি বললেন, এই চলচ্চিত্র নিয়ে তার সাথে কথা হয়েছিল। তবে এখন আর তিনি তা করছেন না।

সিনেমাটি কেন করতে চান না, এমন প্রশ্নও করা হয় ইধিকাকে। চরিত্র পছন্দ হয়নি নাকি গল্প? জবাবে তিনি বলেন, একটি কাজ করা বা না করার পেছনে অনেক বিষয় কাজ করে। ইধিকা যোগ করেন, সিয়াম খুব ভালো অভিনেতা এবং বাংলাদেশে খুবই জনপ্রিয়।

বর্তমানে কলকাতায় দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ইধিকা। আগে সিনেমা করেছেন শাকিব খানের সঙ্গেও। প্রশ্ন ছিল, তবে কি বাকি রইল জিত? এমন প্রশ্নের উত্তরেও কিছুটা রহস্য রাখলেন ইধিকা। বললেন, সেটা বলে দেবে সময়ই।

এদিকে, ‘সিকান্দার’ এ অভিনয়ের গুঞ্জন নিয়ে কথা হয় সিয়াম আহমেদের সাথেও। তিনিও একই রকম ইঙ্গিত দেন। সিয়াম বলেন, এখনও এমন কিছুই চূড়ান্ত হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে তো জানানো হবেই।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইধিকা থাকছেন না ‘সিকান্দারে’

আপডেটের সময়: ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪