আবারও একসঙ্গে শাকিব-বুবলী

  • আপডেটের সময়: ০৩:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 324

বিনোদন ডেস্ক

সুপারস্টার শাকিব খানের বিয়ের ইস্যু নিয়ে আলোচনার শেষ নেই। কারণ চিত্রনায়িকা অপু বিশ্বাসের পর শবনম বুবলীকে বিয়ে করেন এই চিত্রনায়ক। যা নিয়ে ধোয়াসা এখনো কাটেনি।

শবনম বুবলীর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সেসব প্রশ্ন দূরে ঠেলে আবারও এক সঙ্গে দেখা গেল তাদের। ছেলে শেহজাদ খান বীরকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আবারও এক হন তারা।

ছেলের স্কুলের প্রথম দিন হিসেবে দুজনেই স্কুলে যান। এমন আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন চিত্রনায়িকা বুবলী।

বড় পর্দার এই নায়িকা ফেসবুক স্যাটাসে লিখেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারন আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন..

এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!

অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের মার্চে তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবারও একসঙ্গে শাকিব-বুবলী

আপডেটের সময়: ০৩:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩