দীর্ঘ বিরতির পর আবারও মিউজিক জগতে আবদুল কাদের রিমন

  • আপডেটের সময়: ১১:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 422

বাঁশখালী প্রতিনিধি:

দীর্ঘদিন বিরতির পর আবারও মিউজিক জগতে ফিরেছেন আবদুল কাদের রিমন। আবারও প্রেমের সমাধি ভেঙে গানটি দিয়ে রিলিজ করেছেন আবদুল কাদের রিমন। ২০১৮ সালে কয়েকটি ভিন্ন ধাঁচের গান উপহার দিয়ে আরএনবি আর্টিস্ট হিসেবে আলোচনায় আসেন তিনি।

এরপর হঠাৎ করেই বিরতি নেন তরুণ প্রজন্মের এই শিল্পী। এ বছর তার নতুন গানটি “প্রেমের সমাধি ভেঙে” শিরোনামে অনলাইনে সকল প্লাটফর্মে পাওয়া যাবে। বরাবরের মতো এবারও তিনি নিজেই তার গানের কথা ও সুর করেছেন।

তিনি জানান, এ বছর থেকে আবার সঙ্গীত জগতে নিয়মিত হবেন।

নতুন গানের ব্যাপারে তিনি বলেন, আগের গানগুলোর মত এই গানটিও আরএনবি ফরম্যাটে থাকবে। তবে ভ্যারিয়েশন হয়েছে মিউজিকে। তার আগের গানগুলো জনপ্রিয়তা পেলেও যুগোপযোগী কোন ভিডিও ছিল না।

২০১৮ থেকে তার শ্রোতা চাহিদা অনুযায়ী সকল গানের ভিডিওসহ প্রকাশ হবে। সময় পর্যাপ্ত হলে আগের গানগুলোর অফিসিয়াল ভিডিও নির্মাণ করবেন বলে জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ বিরতির পর আবারও মিউজিক জগতে আবদুল কাদের রিমন

আপডেটের সময়: ১১:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১