চলে গেলেন অভিনেতা-নাট্যকার কায়েস চৌধুরী

  • আপডেটের সময়: ০১:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • / 348

নিজস্ব প্রতিবেদক:

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হবে কায়েস চৌধুরীর মরদেহ। বাদ জুম্মা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলে গেলেন অভিনেতা-নাট্যকার কায়েস চৌধুরী

আপডেটের সময়: ০১:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১