নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আপডেটের সময়: ০৩:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / 396

নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

রোববার (৮ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন।

বনপড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে একটি পিকআপে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকি ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেটের সময়: ০৩:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১