নেত্রকোণায় নিজ বসতঘর থেকে রক্তাক্ত ২ টি লাশ উদ্ধার
- আপডেটের সময়: ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / 469
ইকবাল হাসান,নেত্রকোণা:
নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে নিজ বসতঘর থেকে ২জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বালালী গ্রাম থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নানু মিয়া (৪৮) এবং তার স্ত্রী মেরাজ আক্তার (৩৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা ডাক দিলে তার শিশু ছেলে দরজা খোলে।
এ সময় নানু মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এ ব্যাপারে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সুরতহাল তৈরি করা হয়েছে। ময়মনসিংহ থেকে সিআইডি টিম এলে লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ট্যাগ :



























