মিরপুর বাঙলা ক‌লে‌জ থেকে যুবকের মর‌দেহ উদ্ধার

  • আপডেটের সময়: ০১:২৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • / 414

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ৮নং ভবন থে‌কে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রাতে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার পর কলেজ কর্তৃপক্ষের ফোনে থানা পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তিনি বাঙলা কলেজের ছাত্র ছিলেন কি না, তা-ও জানা যায়নি।

মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরপুর বাঙলা ক‌লে‌জ থেকে যুবকের মর‌দেহ উদ্ধার

আপডেটের সময়: ০১:২৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২