আবিদের বক্তব্য নিয়ে শিবির কর্মীদের ব্যঙ্গ, লিখিত অভিযোগ ইবি ছাত্রদলের

  • আপডেটের সময়: ০৯:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 282

ইবি প্রতিনিধি:

ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ অংশটি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা।

অভিযোগে বলা হয়, গত ১০ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই আন্দোলন’ এর অন্যতম দলিল ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’, যে আহ্বানে সাড়া দিয়ে ৫ই আগষ্ট সকালে চানখারপুল এলাকায় আপামর ছাত্র জনতা আন্দোলনে ঝাপিয়ে পড়ে এবং পতিত ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ৫ জন শহীদ হয়। এই আবেগঘন স্লোগানকে উদ্দেশ্যমূলকভাবে কটাক্ষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়-এর প্রকৌশল অনুষদ শাখা শিবির এর নেতা ওমর ফারুক (ইইই ২০২০-২১) , শাহ আজিজুর রহমান হল শাখা শিবির এর নেতা নাহিদ হাসান (আল কুরআন ২০২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি ২০২১-২২), সোহান (সোশ্যাল ওয়েলফেয়ার ২০১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ২০১৯-২০), মোজাম্মেল (দাওয়াহ ২০২১-২২), (দাওয়াহ ২০২১-২২), আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০২০-২১), নাহিদ ইসলাম (আল কুরআন ২০২১-২২) সম্মিলিতভাবে একটি ভিডিও প্রকাশ করে।

অভিযোগে আরও বলা হয়, উক্ত ভিডিও সারাদেশের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা এবং আন্দোলন সংশ্লিষ্ট সকলের অনুভূতিকে আঘাত করেছে এবং এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনাকে কলঙ্কিত করার অপপ্রচার চালানো হচ্ছে। এহেন কর্মকাণ্ড শুধুমাত্র জুলাই আন্দোলনই নয়, এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনামকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং শিক্ষাঙ্গন এর পরিবেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বলে মনে করছি।
অভিযোগে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য কঠোর নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব মুহূর্তে ঢাবি শাখা ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খান আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘প্লিজ কাউকে ছেড়ে যাইয়েন না।’ তার এ আহ্বান আন্দোলনকারীদের শক্তি, সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছিল। এছাড়া ডাকসু নির্বাচনে ‘প্লিজ কেউ ছেড়ে যাইয়েন না’ উক্তির ব্যবহার করে প্রচার-প্রচারণা করেন তিনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ওরা কিছু বন্ধুরা মিলে মজার ছলে ভিডিওটি করেছেন। পরে বুঝতে না পেরে ফেসবুকে দিয়েছেন। কিন্তু একটা মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইস্যু ক্রিয়েট করার জন্য আংশিক ভিডিও ফেসবুকে ছড়াচ্ছেন। ওই ভিডিওতে তারা সাদিক কায়েমকে নিয়েও ট্রল করেছেন। ভিডিওতে থাকা কয়েকজন জুলাই আন্দোলনের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। কিন্তু তাদেরকে এখন জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। তারা ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন। আবিদ ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, অভিযোগপত্র হাতে পেয়েছি। এ বিষয়ে প্রক্টরিয়াল বডির সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবিদের বক্তব্য নিয়ে শিবির কর্মীদের ব্যঙ্গ, লিখিত অভিযোগ ইবি ছাত্রদলের

আপডেটের সময়: ০৯:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫