ঢাবির মুহসীন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাহিদ

  • আপডেটের সময়: ০৩:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 416

ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন- ২০২৫ এ হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০–২১ সেশনের আবাসিক শিক্ষার্থী মো: মোজাহিদুল ইসলাম।

মোট পাঁচজন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশিকুর রহমান পান ৩৪০ ভোট, জি এম মেহেদী হাসান পান ১১৯ ভোট, ইফতেখার হাসান ইফতি পান ১২০ ভোট এবং রমজান আলী পান ৫৯ ভোট।

জয়ের পর মোজাহিদ বলেন— “প্রথম বর্ষ থেকেই বিতর্ক, সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে আমি ছাত্রবান্ধব সংগঠক, সাহিত্যসমঝদার ও যৌক্তিক উদ্ভাবনকল্পী হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি। সামনেও সাহিত্যের বিভিন্ন অঙ্গনে কাজ করে যেতে চাই। সকলের কাছে দোয়া প্রত্যাশী।”

তার এই বিজয়ে পরিবার, শিক্ষক, এলাকাবাসী ও বন্ধুমহল প্রশংসায় ভাসছেন। বর্তমানে তিনি মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা শাহজাহান বাবুলের একমাত্র ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাবির মুহসীন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাহিদ

আপডেটের সময়: ০৩:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫