ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
- আপডেটের সময়: ১০:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 267
নিজস্ব প্রতিনিধিঃ
ডাকসু নির্বাচনে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন গত ৯ সেপ্টেম্বর অত্যন্ত নিরপেক্ষ ও সুস্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
ফলাফল বিশ্লেষণ করলে প্রতীয়মান হয়, তরুন মেধাবী ছাত্র ছাত্রীবৃন্দ তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতা দেখিয়েছে। তারা প্রচলিত রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীদেরকে পছন্দের বাইরে রেখেছে। ভোটাররা আগষ্ট’২৪ পরবর্তী রাষ্ট্র সংস্কারে সোচ্চার ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’কে বেছে নিয়েছে। মূলতঃ ডাকসু নির্বাচনে ইসলামপন্থার নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে।
আমরা আশা করবো, আগামীতে জাতীয় নির্বাচনেও ডাকসু নির্বাচনের ফলাফলের ধারা অক্ষুণ্ন থাকবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমাদের সম্মিলিত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গভর্ণর, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়।



























