চাকসু নির্বাচন কমিটিতে ৬০% বিএনপিপন্থী শিক্ষক, শঙ্কায় ছাত্রশিবির
- আপডেটের সময়: ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 283
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, চবি প্রতিনিধি
চাকসু নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির। এতে চাকসু নির্বাচন কমিশনে ৬০% বিএনপিপন্থী শিক্ষক নিয়ে শঙ্কা প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচন নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এমন শঙ্কা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন কমিশনে অধিকাংশ বিএনপিপন্থী শিক্ষকের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা জানিয়েছেন। সংবাদ সম্মেলনের লিখিত আকারের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “নির্বাচন কমিশনের অধিকাংশ সদস্যই সরাসরি একটি বিশেষ দলের রাজনীতির সাথে জড়িত থাকাবস্থায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা প্রফেসর ড. জাহিদুর রহমান চৌধুরী যিনি প্রকাশ্যে ছাত্র শিবিরসহ তার মতাদর্শ বিরোধী সকলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন।এমন একজন শিক্ষক নির্বাচন কমিশনে থাকলে সেই নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে।”
বিশেষ দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশনে ৬০ শতাংশ সদস্য বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক। যেটি গভীরভাবে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এ অবস্থায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা করছি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে ঢেলে সাজাতে হবে।”
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবির আরো কিছু দাবি জানিয়েছে। সেগুলো হলো- চাকসুর গঠনতন্ত্রে সংস্কার সংক্রান্ত আরও কিছু দাবি পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।



























