সাইবার আক্রমণের কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত : আব্দুল কাদের
- আপডেটের সময়: ০৯:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 210
জাননাহ, বিশেষ প্রতিনিধি
পাঁচ আগস্টের পর অনলাইনে ম-বাবা তুলে গালাগালি বেড়েছে বলে অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদ প্রার্থী আব্দুল কাদের ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমা’র নামাজ শেষে ঢাবির মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি সাংবাদিকদের জানান, সাইবার আক্রমণের কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।
আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের আগে ভিন্নমতাবলম্বীদের শারীরিকভাবে হামলার শিকার হতে হতো, কিন্তু আগস্টের পর সেটি রূপ নিয়েছে অনলাইন আক্রমণে। এতো বাজে ভাষার গালাগালি করা হচ্ছে, যা শারীরিক আঘাতের চেয়েও জঘন্য।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ডাকসু নির্বাচন কমিশন গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বছর বিলম্ব করেছে। তার দাবি, নির্বাচনকে ক্যালেন্ডারভিত্তিক কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে এটি কেবল ‘ফর্মালিটি’ হিসেবে না থাকে।
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী’ প্যানেলের এই সহ-সভাপতি (ভিপি) পদ প্রার্থী বলেন, গণঅভ্যুত্থান কোনো একক সিদ্ধান্ত ছিল না। সবার আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এটাকেই গণঅভ্যুত্থানের শক্তি বলি। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।



























