চবিতে হল সমস্যা নিরসনে শিবিরের স্মারকলিপি

  • আপডেটের সময়: ০৪:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 218

» মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, চবি প্রতিনিধি

শহীদ ফরহাদ হলের নানাবিধ সমস্যা নিরসনে (২১ আগস্ট ২০২৫) মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিনের নিকট নিম্নোক্ত স্মারকলিপি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

স্মারকলিপিতে শহিদ ফরহাদ হোসেন হলের সমস্যা নিরসনে ৮টি বিষয় উঠে আসে-

১) হলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা হয়নি। খাবার পানি এবং ব্যবহার্য পানি বিশুদ্ধ না থাকায় হলের অনেক শিক্ষার্থী নানান রোগে আক্রান্ত হচ্ছে। অতিসত্বর জরুরি ব্যবস্থা নিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।

২) হল মসজিদ অতি সংকীর্ণ হওয়ায় একাধিক জামায়াতে নামায আদায় করতে হয়। হল মসজিদ সম্প্রসারণ করতে হবে অথবা সম্প্রসারিত জায়গায় মসজিদ স্থানান্তর করতে হবে। একই সাথে হল মসজিদে ইমাম নিয়োগ ও নামাযের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা করতে হবে।

৩) হলে সাইকেল স্ট্যান্ড স্থাপন, ওয়াই-ফাই সার্ভিসের ব্যবস্থা ও লিফট চালু করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রবেশ গেইট, সিড়ি, বারান্দা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যবস্থা ও নিয়মিত তদারকি করতে হবে।

৪) দ্রুত সময়ের মধ্যে হলের খেলার মাঠ এর ব্যবস্থা করতে হবে এবং ইনডোর ও আউটডোর গেইমসের সকল সরঞ্জামাদি সরবরাহ করতে হবে। ব্যায়ামে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিতে হবে।

৫) হল লাইব্রেরিতে এলোটমেন্ট প্রাপ্ত সকল বিভাগের মৌলিক বইয়ের ব্যবস্থা করতে হবে।

৬) শহীদ ফরহাদ হোসেন হল, শহীদ আব্দুর রব হল ও অতীশ দীপঙ্কর হলের মাঝামাঝি উপযুক্ত স্থানে জামে মসজিদ নির্মাণ করতে হবে এবং জামে মসজিদ চালু হওয়া অবধি জুম’আর নামাযে যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করতে হবে।

৭) ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের পাশাপাশি পরিষ্কার,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

৮) শহীদ ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হলের মাঝে অবস্থিত সুইমিংপুলের প্রয়োজনীয় সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, শহীদ ফরহাদ হোসেন হলের সভাপতি মো. শরিফুল ইসলাম, সেক্রেটারি মো. রাকিব ও হলের সাবেক সেক্রেটারি সালমান সাকিব।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চবিতে হল সমস্যা নিরসনে শিবিরের স্মারকলিপি

আপডেটের সময়: ০৪:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫