দেশে আলোড়ন সৃষ্টি করা ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে আছেন মতিউর ; চাইলেন বিচার
- আপডেটের সময়: ০৫:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 306
কি ঘটেছিল সেদিন?……..
মো: আব্দুল মালেক, রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
বাড়ির গেটে বাবার ছেড়া ও রক্ত মাখা প্যান্ট হাতে নিয়ে কাঁদছে মেয়ে মুনিকা খাতুন। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে বাবা বেঁচে থাকার জন্য। এই প্রতিবেদককে প্যান্টটি দেখিয়ে দিয়ে বাবার বেঁচে ফেরার কাহিনি বলছিল মেয়ে মুনিকা খাতুন।
বলছিলাম নওগাঁর রাণীনগর উপজেলায় পারইল ইউনিয়নের পারইল গ্রামের সাবেক চেয়ারম্যান হবিবর রহমানের ছেলে মতিউরের কথা। দেশে আলোড়ন সৃষ্টি করা ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে আছেন তিনি। কেউ বলছেন মতিউরের মায়ের দুধের জোরে বেঁচে আছেন, কেউবা বলছেন আল্লাহ নিজ হাতে বাঁচিয়ে দিয়েছেন। এছাড়াও একেকজনের একেক মন্তব্য শোনা যায় মঙ্গলবার (২০মে) সকালে মতিউরের বাড়িতে গিয়ে। সেখানে উৎসুক জনতার ভীড়। অনেকেই বেঁচে ফেরা মতিউরের জন্য চাইলেন দোয়া, আর দোষীদের চাইলেন বিচার।
মতিউর রহমান গত ৪০ দিন আগে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার তালশন গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিককে (৩২) একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়েছেন। অভিযোগ সজিবের চাকরি দেরিতে হওয়ায় ও বৈধ্য কাগজ না দেওয়ায় তাদের আত্মীয় স্বজনরা চোরের অপবাদ দিয়ে মতিউরকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। এই জন্য সজিবের শ্যালক একই উপজেলার ডহরপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে সান্তাহার রেলওয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আর সজিবের বাবার দাবি তাদের কেউ এই ঘটনার সাথে জড়িত না।
জানা যায়, মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনের দরজা দিয়ে টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার চেষ্টার ঘটনা ঘটে। গত রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার নশরৎপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। এই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। ঘটনাটিকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার বাইরে ঝুলছেন মতিউর রহমান। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে রেখেছিল। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করছিল লোকটি। এক সময় ভেতর থেকে লোকটির হাত ছেড়ে দিলে তাঁকে রেল লাইনে পড়ে যেতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, আদম ব্যবসা যেন কেড়ে নিতে লেগেছিল মতিউরের প্রাণ। আল্লাহ তাকে প্রাণে বেঁছে রেখেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার এক এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেন মতিউর রহমান। তারই ধারাবাহিকতায় সজিবকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা ৭-৮ দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চায়। এর আগে একবার মতিউরকে ডেকে নিয়ে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয় সজিবের পরিবারের সদস্যরা।
এ নিয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের শ্যালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছে থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউর ও তার পরিবারের।
ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবার মুঠোফোন থেকে ফোন আসে। এরপর জানানো হয় আমার বাবার অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গে স্টেশনে গেলে একজন জানান আমার বাবা চোর। চুরি করতে গিয়ে পড়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে। তারপর আমরা ঢাকার অফিসসহ বিভিন্ন জনের সাথে কথা বলে প্রমাণ দিলে তার একসময় বিশ্বাস করতে বাধ্য হয়। আমার বাবার সাথে যারা এরকম করেছে তাদের উপযুক্ত বিচার চাই। তবে আমার বাবা সত্য পথে থাকার জন্য আলাহ নিজ হাতে বেঁচে দিয়েছেন।
মতিউর রহমান বলেন, সৌদি আরবে ভালোভাবেই সজিবকে পাঠিয়েছি। কিন্তু সেখানে চাকরি না পাওয়ার কারণে তাদের ক্ষোভ সৃষ্টি হয়। এরই জের ধরে মেয়ের বাড়ি বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজিবের শ্যালক সুমনসহ ৭-৮জন চোরের অপবাদ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় খুব কষ্ট করে প্রায় ৪-৫ মিনিট ট্রেনের সঙ্গে ঝুলে ছিলাম। আমার কাছে ব্যবসায়িক কাজের ৫০ হাজার টাকা ছিল সেটিও তারা কেড়ে নেয়।
তিনি আরও বলেন, এক পর্যায়ে ট্রেনটি আদমদিঘী উপজেলার নশরৎপুর স্টেশনে এলে সেখানকার প্লাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে যায়। এরপর কি হয়েছিল আর বলতে পারবো না। তবে বেঁচে আছি এর জন্য অনেক শুকরিয়া। আমি তাদের উপযুক্ত বিচার চাই।
প্রতিবেশী নাজমা খাতুন ক্ষোভ নিয়ে বলেন, তার বাবা ছিল একজন চেয়ারম্যান। মতিউর দাদন ব্যবসায়ী এটা ঠিক আছে। কিন্তু সে চোর বা ছিনতাইকারী ছিল এটা আমরা মেনে নিতে পারছি না।
মতিউরের বাবা হবিবর একসময় সুনামের সহিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্থানীয় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মামুনুর রশীদ বলেন, মতিউর আদম ব্যবসার সাথে জড়িত। কিন্তু সে চোর বা ছিনতাইকারী না। আর সে যদি কোন অন্যায় করে থাকে তাহলে আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। তাই এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত।
মতিউরের মেয়ে মুনিকা খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবার কিছু হলে সবচেয়ে খারাপ লাগতো আমার বেশি। কারণ বাবা আমার বাড়ি থেকে ফিরছিল। তাই আমার বাবার সাথে যারা এরকম করেছে তাদের উপযুক্ত বিচার চাই।
ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা বেঁচে ছিল এটা কেউ বিশ্বাস করতে চাইছিল না। কারণ এই অবস্থায় থেকে বেঁচে ফেরার কথা না। বাবার নসিবে ছিল, তাই এখনও বেঁচে আমাদের মাঝে ফিরে এসেছে।
বিদেশ যাওয়ার জন্য স্থানীয় একজন টাকা দিয়েছিলেন মতিউরকে। কিন্তু ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চায় সেই যুবক। সেই যুবককে ৪০ হাজার টাকা দিতে তালবাহানা করলে স্থানীয় জামায়াতের অফিসে বিচার দেওয়ার পর ৪০ হাজার টাকার মধ্যে ২০



























