বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা

  • আপডেটের সময়: ০৭:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 214

ইবি প্রতিনিধি: 

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এসময় ভবনের ভিতরে অবস্থান করা শিক্ষক-কর্মকর্তারা প্রায় ৩ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে ছিলেন। পরবর্তীতে উপাচার্য সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এই অবরোধ করেন। এসময় তারা বিভাগের নাম এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড টেকনোলজি করার দাবি জানান। অন্যদিকে বর্তমান নামই বহাল রাখার দাবি জানিয়ে ভবনের অপর পাশে অবস্থান নেন বিভাগের শিক্ষার্থীদের আরেকাংশ। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কয়েক দফায় প্রক্টরিয়াল বডির সমাধান করতে চাইলেও তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। 

খোজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ৩০ অক্টোবর ২৫৬ তম সিন্ডিকেট সভায় বিভাগটির নাম ইনভায়রনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি থেকে পরিবর্তন করে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট নামকরণ করা হয়। এর দুই বছর পর বিভাগটির এই নাম পরিবর্তনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে বিভাগটির শিক্ষার্থীরা। 

ক্যাম্পাস সূত্রে, সকাল ১১টায় নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থান নেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে প্রশাসন ভবনে তালা দিয়ে অবরোধ করা হয়। তবে ভিতরে আটকে পড়া সাধারণ শিক্ষার্থীদের বের হওয়ার সুযোগ দেন তারা। দীর্ঘ তিন ঘন্টার অধিক সময় ধরে অবরোধ রাখার পর দুপুর ২ টায় উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। পরে উপচার্য আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত বছরের ১৪ সেপ্টেম্বর বিভাগে দাবি উত্থাপন করা থেকে শুরু করে দীর্ঘ ৮ মাস যাবত আমরা আন্দোলন করছি। আবেদন প্রেরণ থেকে শুরু করে প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিভাগের নিয়ম মেনেই এই আন্দোলন করি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আমাদের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপিত হলে উপাচার্যের একটি এক্সপার্ট কমিটি গঠন করেন। সেই একডেমিক কাউন্সিল পরবর্তী সিন্ডিকেটে  নাম পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত প্রশাসন হতে আসে নি। আমরা প্রশাসনের তালবাহানা ছাড়া এখন পর্যন্ত কিছুই দেখতে পাই নি। আমরা নাম পরিবর্তন সংক্রান্ত কোনোরুপ আপডেট পাই নি এবং সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট এর সিদ্ধান্ত আমরা পাইনি। এই প্রহসনের জবাব দিতে শিক্ষার্থীরা আজ প্রশাসন ভবনে তালা দিতে বাধ্য হয়েছে।

এদিকে নাম পরিবর্তন না করার দাবিতে প্রশাসন ভবনের অন্য অংশে অবস্থান করা শিক্ষার্থীদের দাবি- বিভাগের পূর্ব নাম ছিলো এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। পরে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিলেয়ে বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট করা হয়। সকল চাকরিতে জিওগ্রাফির গুরুত্ব বেশি। আর জিওগ্রাফি মূল সাবজেক্ট। তাই আমরা কখনো মূল সাবজেক্ট হারাতে চাই না। তাই আমরা চাই আমাদের বিভাগের বর্তমান নামই বহাল থাকবে। 

উভয়পক্ষের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, উভয়পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। গঠিত কমিটিকে আগামী ২০ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে রিপোর্টের আলোকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা

আপডেটের সময়: ০৭:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫