দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ-পদযাত্রা

  • আপডেটের সময়: ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 262

জাননাহ, বিশেষ প্রতিনিধি

দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া ৬ দফা দাবিতে ৭০ ফিট ফিলিস্তিনি পতাকা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছে ‘আজাদ ফিলিস্তিন’ নামে একটি প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। আর ‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল ।

এর আগে বিকেল সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যে ‘আজাদ ফিলিস্তিন’ ব্যানারের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী জড়ো হন। এসময় তারা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়োনাবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন।

এসময় প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের ছয় দফা দাবি পাঠ করেন।

তাদের দাবিগুলো হলো:

অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে; আমেরিকান হাইকমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে; পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইজরাইল’ কথাটি আনতে হবে; ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা সকল পণ্য ও সেবাকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে; ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্রসহ কেনা অন্য যেসকল গোপন চুক্তি করেছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে এবং ইজরাইলের মতো একই বর্বর কায়দায় গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।

এদিকে, নেতানিয়াহুর গ্রেপ্তারসহ গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান ছাত্রদল নেতারা। সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফিলিস্তিনে ধারাবাহিকভাবে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ছাত্রদল সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের সাধুবাদ জানাই।

রাকিব বলেন, গতকাল সোমবার (০৮) যে বা যারা বাটা, কেএফসি ও পিজ্জা হাটে হামলা চালিয়েছে তার নিন্দা জানাই। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যারা অনলাইনসহ বিভিন্ন জায়গা মব জাস্টিসের সূচনা করে তাদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এসব মব জাস্টিসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু। এরকম ধংসযজ্ঞ চলার পরেও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি তাদের প্রতি ধিক্কার।

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে বকুল বলেন, আজ জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরায়েলী পণ্য পাব সেখানেই বয়কট করবো। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এসময় তিনি বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। গতকাল সোমবার (০৭ এপ্রিল) সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল নাম প্রত্যাহার করে নিয়েছিল।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষীরাই ইসরায়েলপন্থিদের সমর্থক ছিল। আমরা পত্রিকা থেকে যে পরিসংখ্যান পেয়েছি, ৫০ থেকে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। প্রকৃতপক্ষে এই পরিসংখ্যানের চেয়েও আরো বেশি ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, আমরা বাংলাদেশ ইসরায়েলে কোনো পণ্য বয়কট করবো তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবো। গতকাল বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তা না হলে বাংলাদেশের নামে এই বদনামটা দিতে হতো না।

তিনি আরও বলেন, গণহত্যার বিরুদ্ধে যারা সোচ্চার নয়, তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমেরিকার মার্কিন বাহিনীর মদদ যোগাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যা বন্ধ চাই।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ-পদযাত্রা

আপডেটের সময়: ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫