মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক. মোঃ সাজেদুল হক
- আপডেটের সময়: ১০:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 220
আশিকুর রহমান, পবিপ্রবি প্রতিনিধি;
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক।
বুধবার (৫ মার্চ)ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ধারা ২৩(৪) ও (৫) অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন এর মেয়াদ ০৪.০৩.২০২৫ খ্রি. তারিখ শেষ হওয়ায় প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, ফিশারিজ টেকনোলজি বিভাগ কে ০৫.০৩.২০২৫ খ্রি. তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি এ দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
ট্যাগ :



























