রমজানেই চালু হচ্ছে সোহরাওয়ার্দী কলেজের নতুন ওয়েবসাইট

  • আপডেটের সময়: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 220

মেহেদী হাসান (ক্যাম্পাস প্রতিনিধ):

তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি আধুনিক ও কার্যকর ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। এটি শুধু তথ্যপ্রবাহ নিশ্চিত করে না, বরং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সহজ করে তোলে। তবে দীর্ঘদিন ধরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট (https://gssc.college.gov.bd) কার্যকর না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

ওয়েবসাইটে কলেজের ইতিহাস, বিভাগসমূহ, শিক্ষক ও শিক্ষার্থী সংখ্যা, এবং বিভিন্ন ক্লাবের তালিকা থাকলেও অনুপস্থিত ছিল গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক তথ্য। শুধু নোটিশ বোর্ড হালনাগাদ করা হলেও, শিক্ষক তালিকা, অধ্যক্ষের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল না।

ওয়েবসাইট কার্যকর না থাকায় ভর্তি, ক্লাস রুটিন, পরীক্ষার ফরম পূরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ও সরাসরি কলেজে যেতে হয়েছে। এতে অনেক সময় বিভ্রান্তিও তৈরি হয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ না করায় আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। প্রতিটি তথ্য জানতে হলে কলেজে যেতে হয়, যা সময় নষ্টের পাশাপাশি দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আর্থিক চাপও সৃষ্টি করে।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নিশাদ বলেন, “একটি সরকারি কলেজের ওয়েবসাইট দীর্ঘদিন ধরে কার্যকর না থাকা খুবই দুঃখজনক। ডিজিটাল যুগে এসে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য বারবার কলেজে যেতে হবে—এটি সত্যিই অগ্রহণযোগ্য।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “ওয়েবসাইটটির আধুনিকায়ন ও প্রয়োজনীয় তথ্য সংযোজনের কাজ চলছে। আশা করছি, রমজান মাসের মধ্যেই শিক্ষার্থীরা একটি হালনাগাদ ও পূর্ণাঙ্গ ওয়েবসাইট পাবে।”

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন অবশেষে ওয়েবসাইট হালনাগাদের উদ্যোগ নিয়েছে। রমজান মাসের মধ্যেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রাপ্তিকে সহজ ও দ্রুততর করবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রমজানেই চালু হচ্ছে সোহরাওয়ার্দী কলেজের নতুন ওয়েবসাইট

আপডেটের সময়: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫