ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৪টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 256

বিশেষ প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় দেশের সর্ববৃহৎ পূজামণ্ডপ তৈরি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। বিভিন্ন হল ও বিভাগ / অনুষদের উদ্যোগে এবার মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই পূজা উদযাপন উপলক্ষে হল প্রাঙ্গণে আয়োজিত পূজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও পুণ্যার্থী এসে জড়ো হন। ঢাবির বর্তমান ও প্রাক্তন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও মিলনমেলায় পরিণত হয় জগন্নাথ হল।

এর আগে, গত শনিবার (১ ফেব্রুয়ারি) প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। আর এদিনই হলটির প্রাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পূজা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও সরস্বতী পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল, পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মিঠুন কুমার সাহা এবং জগন্নাথ হলের আবাসিক শিক্ষক শিমুল হালদারসহ হলটির অন্য হাউস টিউটররা উপস্থিত ছিলেন।

গতকাল জগন্নাথ হলে ঘুরে দেখা যায়, হলটির মাঠের চারপাশে পূজামণ্ডপ বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭৩টি বিভাগ এবং ইনস্টিটিউট। মণ্ডপগুলো সাজানো হয়েছে প্রতিটি বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে। অন্যদিকে, হল প্রশাসনের মণ্ডপ স্থাপিত হয়েছে উপাসনালয়ে। এছাড়াও হলের পুকুরে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বানানো এ প্রতিমা প্রতি বছর পুণ্যার্থীদের নজর কাড়ে।

বাঁশ-বেতের বিভিন্ন অংশজুড়ে দিয়ে প্রতিমা বানানো হলেও সৃজনশীল সাজসজ্জার কমতি নেই। তা ছাড়া হলের অভ্যন্তরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও খাবার দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে। আগত পুণ্যার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন মণ্ডপে।

জগন্নাথ হলের সব মণ্ডপে পূজা শুরু হয় সকাল ৯টা থেকে। এরপর বেলা ১১টায় শুরু হয় অঞ্জলি দেওয়া। এর আগে গতকাল প্রতিমা স্থাপন করে হল প্রশাসন ও শিক্ষার্থীরা। জগন্নাথ হল ছাড়াও মেয়েদের পাঁচটি হলেও আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। এদিকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেয়েদের হলের গেট।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতারা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আসিফ মাহমুদ বলেন, পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই যে কোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এ ধরনের উসকে দেওয়ার মতো পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৪টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫