ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাদিক – নাফিস ; সম্পাদক মোজাহিদ

  • আপডেটের সময়: ০৫:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 771

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২৫ সেশনের ৩৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশিত কমিটিতে জুন’২৫ পর্যন্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ২০১৮-১৯ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ছাদিক হোসেন। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী সাদ আরমান নাফিস। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ মোজাহিদুল ইসলাম। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন যথাক্রমে নুরুদ্দিন মুহাম্মদ, সোহরাব হোসেন ও কাজী সাদমান আহমেদ।  যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন  ইতিহাস বিভাগের সাব্বির আহমেদ শিশির  আইন বিভাগের দুই শিক্ষার্থী  রাফিদ হাসান সাফওয়ান ও পারভেজ কাজী। সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ তাওহীদ ও হাসিবুর রহমান জাবেরকে  দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস সেক্রেটারি হিসেবে রয়েছেন বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগের আবরার হোসেন ।

এছাড়া কমিটির ইংলিশ উইং এর কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান। 

মুহসীন হল ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি ছাদিক হোসেন বলেন  “জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে মুহসীন হল ডিবেটিং ক্লাব কাজ করে আসছে। আমি এর উত্তরোত্তর সফলতার জন্য দোয়া কামনা করি”।

সভাপতি (জুলাই-ডিসেম্বর) সাদ আরমান নাফিস বলেন, ‘চিন্তন বিম্বিত হোক যুক্তির আরশিতে’ স্লোগানকে ধারণ করে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ‘মুহসীন হল ডিবেটিং ক্লাব’ নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সহানুভূতিশীলতা, সহনশীলতা ও যুক্তিশীলতাকে শাণিত করার মাধ্যমে একজন দক্ষ, যোগ্য ও তেজদীপ্ত বিশ্বনাগরিক করে গড়ে তোলার ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। এমন একটি সংগঠনের দায়িত্বগ্রহণ করা নি:সন্দেহে গৌরবের। নির্ভীক ও প্রগতিশীল মানুষ গড়ার প্রক্রিয়ায় মুহসিন হল ডিবেটিং ক্লাবের সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এই কামনা করি।”

সাধারণ সম্পাদক বলেন মো: মোজাহিদুল ইসলাম বলেন  “মুহসীন হল ডিবেটিং ক্লাব  ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন।  জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন  বিতর্ক প্রতিযোগিতায় এই ক্লাবের সদস্যরা সাফল্য ছিনিয়ে এনেছে। মুহসীন হল ডিবেটিং ক্লাব সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে  যুক্তির চর্চা ও একদল যুক্তিশীল মানুষ তৈরিতে কাজ করে যাবে “।  

উল্লেখ্য, মুহসীন হল ডিবেটিং ক্লাব দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাদিক – নাফিস ; সম্পাদক মোজাহিদ

আপডেটের সময়: ০৫:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫