জমকালো আয়োজনে প্রাইম ইউনিভার্সিটিতে আয়োজিত হলো পিঠা উৎসব

  • আপডেটের সময়: ০৭:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 850

নিজস্ব প্রতিনিধি:

প্রাইম ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণিল পিঠা উৎসব। শুক্রবার (২৪ জানুয়ারি) প্রাইম ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ পিঠা উৎসব হয়।

শিক্ষার্থীদের তৈরি বাহারি পিঠা আর মনোমুগ্ধকর আয়োজন মিলে দিনটি হয়ে উঠল উৎসব মুখর। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রং-বেরংয়ের শাড়ি ও পাঞ্জাবি পরে স্টলে স্টলে নানা ধরনের পিঠা সাজিয়ে নিয়ে বসে। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় পিঠা উৎসব প্রাঙ্গণ।

বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। পিঠার স্বাদে, আড্ডায় আর আনন্দে ক্যাম্পাস যেন হয়ে উঠেছিল মিলনমেলা।

পিঠা-পুলি বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে, যা আমাদের শৈশব এবং অতিথি আপ্যায়নের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বাংলার প্রতিটি গ্রামে পিঠার গন্ধ যেন এক অনন্য আবেগের নাম।

বিশ্ববিদ্যালয়ে স্টলে স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয়। এর মধ্যে রয়েছে- ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাকান পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা। দিনব্যাপী চলে এ পিঠা উৎসব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জমকালো আয়োজনে প্রাইম ইউনিভার্সিটিতে আয়োজিত হলো পিঠা উৎসব

আপডেটের সময়: ০৭:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫