৩ হাজার টাকা করে পাবেন হলে সিট না পাওয়া ঢাবি ছাত্রীরা

  • আপডেটের সময়: ০১:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 210

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘হলে থাকার যোগ্য’ কিন্তু আবাসন সংকটের কারণে হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদেরকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হ‌ওয়া এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব নারী শিক্ষার্থী হলে থাকার যোগ্য কিন্তু আমরা তাদের সিট দিতে পারছি না তাদেরকে প্রতি মাসে ৩ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে থেকে অনেককেই সিট দিয়েছি। কিন্তু যাদের দিতে পারিনি তাদের যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

কোষাধ্যক্ষ বলেন, মেয়েদের হল নতুন নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হতে প্রায় তিন বছর সময় লাগবে। তাই আমরা ঢাবির আশেপাশে বিভিন্ন হোস্টেলগুলোতে খবর নিয়ে জানতে পেরেছি একটা সিটের জন্য অন্তত ২৫০০ টাকার মতো লাগে। তাই আমরা ৩ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রক্রিয়ায় প্রতিটি হল থেকে যাচাই-বাছাই করে একটা তালিকা করা হবে। সেই অনুসারে এই সহায়তা প্রদান করা হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, খুব দ্রুত অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরি করা সম্ভব নয়, কিছুটা সময় লাগবে। কিন্তু এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছি। আপাতত এই আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা বাইরে কোথাও থাকতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ছাত্রী হলগুলোর প্রাধ্যক্ষরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৩ হাজার টাকা করে পাবেন হলে সিট না পাওয়া ঢাবি ছাত্রীরা

আপডেটের সময়: ০১:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫