তিন শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

  • আপডেটের সময়: ০৮:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 249

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র শিহান, ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। তাদের ব্যানারে লেখা ছিল ‘জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্তহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল।’

এর আগে একটি প্রতিবাদী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও মুহসীন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসেন তারা।  এ সময় বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের বলেন, যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে।’ তিনি বলেন, ‘বিপ্লবীদের রক্ত মাড়িয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার এ ক্ষেত্রে নির্বিকার–নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এটা অশনিসংকেত। আমাদের স্বপ্নের কথা, প্রত্যাশার কথা আপনারা ভুলে গেছেন। ছাত্র–জনতার ম্যান্ডেট নিয়ে এ দেশে রাজনীতি করতে হবে।

আবদুল কাদের আরও বলেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব। গুপ্তহত্যা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি জানাতে এসেছি।

শিক্ষার্থীরা বলেন, একজন-দুইজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। শিক্ষার্থী নিহতের ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম  সমন্বয়ক আব্দুল কাদের, আবু বকর মজুমদার, তাহমিদ আল মুদাসসির, মিতু আক্তার, ফাতিহা শারমিন এনি,হাসিবুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিন শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময়: ০৮:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪