ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

  • আপডেটের সময়: ১০:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 251

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

আপডেটের সময়: ১০:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪