ঢাবিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • আপডেটের সময়: ০২:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / 248

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামী লীগের পক্ষে কালো ক্যাপ ও মুখোশ পরিধাণ করে ৮-১০ জনের একটি দল ঝটিকা মিছিল করেছে ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলাভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যায়। তবে তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রথম আওয়ামী লীগের পক্ষে এ ধরনের মিছিল হলো। এ মিছিলের ৪৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাদের ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাবিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপডেটের সময়: ০২:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪