শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময়: ০৭:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 170

যবিপ্রবি প্রতিনিধি

শুক্রবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাঁধন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের পর নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এতে অংশগ্রহণ করেন।

জানা যায়, গত শুক্রবার (২৩ আগস্ট) যশোরের মনিহার বাস টার্মিনালে যবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহানাফ তাহমিদ বাধন বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস সুপারভাইজার ও তার সহযোগীদের দ্বারা গলায় চাকু মেরে জখম হন। সন্ধ্যার পর ঘটনাস্থলে শিক্ষার্থীরা জড়ো হয়ে আসামী গ্রেফতারের দাবিতে অবস্থান করেন। এরপর রাত এগারোটার দিকে দুষ্কৃতিকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বাসে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে যবিপ্রবির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. আমজাদ হোসেন বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার্থে সবাইকে একতাবদ্ধ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন বলেন, শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে আমরা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামবো।

মানববন্ধনে উপস্থিত জিইবিটি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমরা স্যারদের হস্তক্ষেপ কামনা করছি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো এবং ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪