কোরআন তিলাওয়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ডিনকে শুনতে হলো কোরআন তিলাওয়াত, করলেন পদত্যাগ

  • আপডেটের সময়: ০২:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / 201

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াতকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা ডিনকে পদত্যাগের পর তারই সামনে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে শোনান শিক্ষার্থীরা। তার ও সকল ইসলাম বিদ্বেষীদের হেদায়েতের জন্য দোয়াও করেন শিক্ষার্থীরা ।

সোমবার (১৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। উপাচার্য না থাকায় উপাচার্য অফিসে পাঠানো হয় এ পদত্যাগপত্র । 

পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি নিম্নস্বাক্ষরকারী অদ্য ১৯-০৮-২০২৪ তারিখ কলা অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।  

এ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, পবিত্র রমজান মাসে বটতলায় পবিত্র কোরআন তেলাওয়াত এর অনুষ্ঠান করার জন্য বাছির স্যার আমাদের প্রচণ্ড হেনস্তা করেছেন। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। তখন তাদের সুসময় ছিল বলে যা ইচ্ছা অত্যাচার করে গেছেন, ইসলাম বিদ্বেষ করে গেছেন। কিন্তু এখন সময় পাল্টেছে, তার ক্ষমতা চলে গেছে। তার প্রতি প্রতিটি শিক্ষার্থীর মনে ক্ষোভ জমা ছিল। আজ তার পদত্যাগের মাধ্যমে সেটা কিছু হলেও প্রশমিত হয়েছে।  

পদত্যাগের পর অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, আমি আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। শিক্ষার্থীরা আজকে এখানে না আসলেও আমি আজকে পদত্যাগ করে চলে যেতাম।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ঢাবিতে কোরআন পাঠের ঘটনায় আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করে কলা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির । এর আগে, ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত আসরের আয়োজন করে শিক্ষার্থীরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোরআন তিলাওয়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ডিনকে শুনতে হলো কোরআন তিলাওয়াত, করলেন পদত্যাগ

আপডেটের সময়: ০২:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪