নোবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান ছাত্রীদের

  • আপডেটের সময়: ০৪:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / 191

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধি

অনির্দিষ্টকালের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাসস্থলে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ(১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

নোটিশে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোবিপ্রবির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আজ(১৭ জুলাই) দুপুর ৩টার মধ্যে আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাসস্থলে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিবি খাদিজা হল,বঙ্গবন্ধু হল ও বঙ্গমাতা হলের ছাত্রীরা।বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।ছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীদের সাথে কথা বললেও আলোচনায় অসন্তোষ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রীরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান ছাত্রীদের

আপডেটের সময়: ০৪:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪