ইবিতে ক্যাপের বরণ-বিদায় অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / 485

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যান্সার অ্যাওরনেস প্রোগ্রাম ফর উইমেন’র (ক্যাপ) নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ ও বিদায়ীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রাবিয়া রাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, ক্যাপের প্রধান উপদেষ্টা ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, ক্যাপ কেন্দ্রীয় কমিটির আইটি সম্পাদক রিয়াদুস সালেহীন, ক্যাপের ইয়ুথ অ্যাডভাইজার আবদুল্লাহ আল মাহাদী ও ক্যাপের সভাপতি রাবেয়া রাবু ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদওয়ানুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি ফয়সাল মাহব্বত, সাবেক সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মিম ও নাজনীন সুলতানা মেঘ।

পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, নারীদের ক্যানসার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘ক্যাপ’ ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ু মুখের ক্যানসার নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইবিতে ক্যাপের বরণ-বিদায় অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩