ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন, মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি
- আপডেটের সময়: ১২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / 306
শাহিন রাজা, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। এরপর সেখানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও হলসমূহ একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব আ স ম শোয়াইব আহমেদ।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



























