ঢাকা কলেজস্হ চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে নাফিসা ফ্যাশনের জিএমকে শুভেচ্ছা
- আপডেটের সময়: ১১:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / 419
ঢাকা কলেজ প্রতিনিধিঃ
ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে নাফিসা ফ্যাশান ঢাকা এর জিএম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
৪ জুন, শনিবার সন্ধ্যা ৭টায় নাফিসা ফ্যাশনের জি এম মোহাম্মদ রাশেদুল ইসলামের নিজ কার্যালয়ে নব কমিটির প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করেন।
উক্ত শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চাটগাইয়া ডিসিয়ানের সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রায়হানুল ইসলাম ইরফান (বাঁশখালী), সহ-সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার শাহ (সাতকানিয়া) সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী প্রাণ কমল বড়ুয়া জয় (চকরিয়া),
যুগ্ম সাধারণ সম্পাদক ও রাস্ট্রবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. সোহেল (চকরিয়া) সাংগঠনিক সম্পাদক ও ইতিহাস বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. রিজুয়ান (বাশখালী) সদস্য ও বাংলা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিদ্দিক আজাদ (পেকুয়া) লিয়াজু বিষয়ক সম্পাদক ও অর্থনীতি বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী জিয়াউর রহমান তানভীর (সন্দীপ) সাহিত্য সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মুবিনুল ইসলাম নুর রাসেল (বাশখালী) সদস্য ও গণিত বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রিয়াদ বিন আজিজ (কক্সবাজার সদর)।
সাক্ষাৎকালে জি এম স্যার নব গঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা সহ সাংগঠনিক কাঠামোকে মজবুত করতে নেতৃবৃন্দের প্রতি পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য যে, মোহাম্মদ রাশেদুল ইসলামের পৈতৃক নিবাস কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে সে সুবাদে তিনি চাটগাঁইয়া ডিসিয়ানের উপদেষ্টা হিসেবে উক্ত ছাত্রকল্যান সংগঠনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ঢাকা কলেজস্ত বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ বৃহত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে আগত শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতা প্রদানের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ২০১৮ সাল থেকে একযোগে কাজ করে যাচ্ছে।
প্রতিমাসেই একেকটি করে অনুষ্ঠান যেমন নবীন বরণ, ইফতার পার্টি, ঈদ পুনর্মিলনী, পড়াশোনায় মানোন্নয়ন বিষয়ক কর্মশালা, পাঠচক্র, খেলাধুলা, শিক্ষা সফর, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি, দৈত-সাইকেল রাইডিং প্রতিযোগিতা, সৃজনশীল মেধা যাচাই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
শুধু অনুষ্ঠানের মধ্যে সংগঠনটির কার্যক্রমকে সীমাবদ্ধ না রেখে অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মেহেরাজ কাইসার ভাইয়ের অনুদানে সভাপতি আরমানুল ইসলামের নির্দেশনায় ‘ঢাকচট্টলা’ নামে একটি যুগান্তকারী অ্যাপ উন্নয়নের কাজ চলমান রয়েছে যা সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করবে। এটি হবে ঢাকা কলেজে প্রথম কোনো ছাত্রকল্যাণ সংগঠনের অ্যাপ যা ঢাকা কলেজর ইতিহাস ঐতিহ্যকে আর ছড়িয়ে দিতে গুরুত্তপূর্ণ অবদান রাখবে। চাটগাঁইয়া ডিসিয়ান নামের ফেসবুক পেইজটি ভেরিফিকেশন এর কাজ চলমান রয়েছে। ১৪ এপ্রিল নতুন কমিটি গঠনের পর থেকে তিনজনকে ঈদ উপহার বিতরণ একজন ছাত্রের যাতায়াত ফি প্রদান, ইফতার পার্টির আয়োজন, আতাউর রহমান খান কায়সার কুইজ প্রতিযোগিতার ছয়টি পর্ব শেষ করে করা হয়েছে এবং এ পাঁচটি পর্বে বিজয়ী মোট ২৪ জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে এই প্রতিযোগিতা যথারীতি চলবে।



























