রাবিতে মাদক সেবন কালে ছয় বহিরাগত আটক

  • আপডেটের সময়: ১১:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / 425

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাদক সেবনকালে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশ থেকে ছয়জন বহিরাগতকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের মহিহার থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী।

লিয়াকত আলী বলেন, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালায়। সেখান থেকে ছয় জনকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে মাদকদ্রব্য (গাজা, হেরইন পাওয়া গেছে

তিনি আরও বলেন, ছয়জনের কেউ বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন না। সকলেই বহিরাগত ছিল। তাদের প্রত্যেকের বাসা বিনোদপুর, ধরপুর এবং কাজলায়। তাই তাদের সেখান থেকেই পুলিশের হাতে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- শাহ জালাল হোসেন, আল-ফারিউল ইসলাম, সাফিনুর ইসলাম সিহাব, সাইফুল ইসলাম, ইকতিয়াজ রিফাত ও ইমরানুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাবিতে মাদক সেবন কালে ছয় বহিরাগত আটক

আপডেটের সময়: ১১:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২